নিজ এলাকায় ঝাড়ু হাতে এমপি শাহজাহান চৌধুরী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সফরে এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নিলেন সংসদ সদস্য আলহাজ্ব

2026-02-21T17:46:55+00:00
2026-02-21T17:46:55+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নিজ এলাকায় ঝাড়ু হাতে এমপি শাহজাহান চৌধুরী
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৬ পিএম 
সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। ছবি : সময়ের আলো
শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সফরে এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নিলেন সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতকানিয়া পৌরসভার কানু পুকুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচি ‘গ্রীণ সিটি, ক্লিন সিটি’ উদ্বোধন করেন তিনি।

পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রায় এক ঘণ্টা ঝাড়ু হাতে সড়ক পরিষ্কার এবং ডাস্টবিন স্থাপনের কার্যক্রম পরিচালনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী বলেন, মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মহান আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করুন এই দোয়া করছি। শহীদ জব্বার, বরকত, সালাম ও রফিকসহ ভাষা আন্দোলনের বীরদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদা লাভ করেছে। তাদের আত্মত্যাগের ফলেই আজ কোটি কোটি মানুষ মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার ও গৌরব অর্জন করেছে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন শহর গড়তে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিক সচেতনতা ও সামাজিক অংশগ্রহণ অপরিহার্য। সাতকানিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলমান থাকবে এবং এতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে।

পরিবেশবান্ধব ও বসবাসযোগ্য পৌরসভা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

কর্মসূচিতে এমপি শাহজাহান চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সড়কের আবর্জনা অপসারণ, ড্রেনের ময়লা পরিষ্কার এবং নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপনের কাজ করেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   শপথ  চট্টগ্রাম  পরিচ্ছন্নতা  শাহজাহান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: