জাবিতে বিবর্তন সংসদের ব্যতিক্রমী বইমেলা ও কবিতা পাঠ

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিবর্তন সংসদ ও জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ব্যতিক্রমী বইমেলা ও কবিতা

2026-02-21T18:39:07+00:00
2026-02-21T18:39:48+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
জাবিতে বিবর্তন সংসদের ব্যতিক্রমী বইমেলা ও কবিতা পাঠ
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম  আপডেট: ২১.০২.২০২৬ ৬:৩৯ পিএম
বিবর্তন সংসদের ব্যতিক্রমী বইমেলা ও কবিতা পাঠ। ছবি : সময়ের আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিবর্তন সংসদ ও জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ব্যতিক্রমী বইমেলা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মহুয়াতলায় সকাল সাড়ে দশটায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. শামছুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম, চারুকলা বিভাগের শিক্ষক খোরশেদ আলম এবং বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা লাকিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

Advertisement
অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, জন্মের পর থেকে মানুষ যে ভাষায় তার আবেগ প্রকাশ করে সেটিই মাতৃভাষা। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য একমাত্র বাংলাদেশের মানুষ জীবন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশে বিভিন্ন সম্প্রদায় ও প্রান্তিক জনগোষ্ঠীর নিজস্ব ভাষার গুরুত্ব তুলে ধরে তিনি সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

বিবর্তন সংসদের সাধারণ সম্পাদক মনিষা হক জানান, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। আলোচনা পর্বের পর বইমেলার উদ্বোধন করা হয়। এছাড়া বিকাল তিনটা থেকে কবিতা পাঠের আসর, পুতুল নাচ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, কর্মসূচির উদ্দেশ্য শহিদদের স্মরণ করা এবং মাতৃভাষার গুরুত্ব তুলে ধরা। বাংলা ভাষার পাশাপাশি আদিবাসী মাতৃভাষাগুলোর চর্চা ও সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। 

সময়ের আলো/আরবিএন

  বিষয়:   জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়  শহিদ  দিবস  আন্তর্জাতিক  মাতৃভাষা  দিবস 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: