বিষয়টি ইগনোর করলে বিএনপির জন্য ভালো হবে না

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে বাধা দেওয়া প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, গতকাল (একুশের প্রথম প্রহর) যেভাবে

2026-02-21T19:29:06+00:00
2026-02-21T19:48:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শহিদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন ফারহানা
বিষয়টি ইগনোর করলে বিএনপির জন্য ভালো হবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম  আপডেট: ২১.০২.২০২৬ ৭:৪৮ পিএম
রুমিন ফারহানা। সংগৃহীত ছবি
শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে বাধা দেওয়া প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, গতকাল (একুশের প্রথম প্রহর) যেভাবে নেতা-কর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেছে, তা পরে অন্য আসনেও শুরু হবে। এ বিষয়টিকে (পুষ্পস্তবক অর্পণে বাধা) বিএনপি যদি ইগনোর করতে চায়, তাহলে তাদের জন্য ভালো হবে না। এটা আমার পরিষ্কার বার্তা।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে বিএনপির নেতা-কর্মীদের বাধার মুখে শুক্রবার রাতে সরাইলের শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা।

আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, ‌‌‌আমাদের দুর্ভাগ্য যে আমরা সবকিছুতেই রাজনীতি করি। যখন যে সরকার ক্ষমতায় আসে, তারা তাদের মতো করে ইতিহাস রচনা করে। ফলে ইতিহাসে আমরা হয় দেবতা, নয় ইবলিশ— এই দুইয়ের মাঝখানে সাধারণ মানুষকে খুঁজে পাই না।

রুমিন ফারহানা বলেন, সরকার এসেছে, সরকার গেছে কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কোথাও সঠিকভাবে লেখা হয়নি। এটা জাতি হিসেবে আমাদের জন্য দুঃখজনক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সফিকুল আলম চৌধুরী, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান ভুঁইয়া, আশুগঞ্জ উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়ক আমিনুল ইসলাম, সরকারি হাজি আব্দুল জলিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

সময়ের আলো/আআ


  বিষয়:   শহিদ  মিনার  বাঁধা  রুমিন ফারহানা  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: