ইয়াবা ও নগদ টাকাসহ রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১ হাজার ৫ শত ৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম- মহিতাজ মুসকান (২২)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি টিম পীরেরবাগ এলাকায় ঝিলপাড়া মসজিদ সংলগ্ন তাসনিম বিজয় ভবনে অভিযান চালায়। অভিযানে মহিতাজ মুসকানকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৫ শত ৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করে।’
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে আরও জানা গেছে।
সময়ের আলো/কেএইচও