খাগড়াছড়িতে শহিদ মিনারে মানুষের ঢল

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে রাত থেকেই

2026-02-21T20:09:36+00:00
2026-02-21T20:11:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে শহিদ মিনারে মানুষের ঢল
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম  আপডেট: ২১.০২.২০২৬ ৮:১১ পিএম
শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে ভিড়। ছবি : সময়ের আলো
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে রাত থেকেই শহিদ মিনারে ভিড় করেন সর্বস্তরের মানুষ।

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে শ্রদ্ধা জানাতে রাত ১২টার আগ থেকেই খাগড়াছড়ি কেন্দ্রীয় শহিদ মিনারে মানুষের ঢল নামে। নানা বয়স ও পেশার মানুষ ফুল হাতে উপস্থিত হয়ে ভাষা শহিদদের স্মরণ করেন।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খাগড়াছড়ি ইউনিট কমান্ডের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, খাগড়াছড়ি প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পর্যায়ক্রমে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে খাগড়াছড়িতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   অমর  একুশ  আন্তর্জাতিক  মাতৃভাষা  দিবস  খাগড়াছড়ি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: