চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কড়া লড়াই চালাবেন।

2026-02-21T22:18:09+00:00
2026-02-21T22:18:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৮ পিএম 
সংসদ সদস্য মজিবুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : সময়ের আলো
গাজীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কড়া লড়াই চালাবেন। এই তিনটির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর হবে এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গোয়ালবাতান সুফিয়া মডেল হাই স্কুল মাঠে নবনির্বাচিত এমপির সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী সাইয়েদুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক বিএনপি (ঢাকা বিভাগ)।

এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপি সভাপতি রিয়াজ উদ্দিন, বিএনপি সাবেক উপজেলা সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, আমজাদ হোসেনসহ জেলা ও উপজেলার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

মজিবুর রহমান আরও বলেন, সরকারের সকল কাজে সফলতার জন্য জনগণকে সম্পৃক্ত করে কাজ করতে চান তিনি।

সময়ের আলো/আরবিএন



  বিষয়:   প্রধানমন্ত্রী  সংসদ  চাঁদাবাজ  সন্ত্রাস  মাদক  হুঁশিয়ারি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: