প্রধানমন্ত্রীর বাসার সামনে থেকে আটক ৬

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৫ নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন, সুনামগঞ্জের খোদা বক্স আক্তার (২৬),

2026-02-21T22:42:51+00:00
2026-02-21T23:30:06+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর বাসার সামনে থেকে আটক ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪২ পিএম  আপডেট: ২১.০২.২০২৬ ১১:৩০ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৫ নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন, সুনামগঞ্জের খোদা বক্স আক্তার (২৬), বাড্ডার খাদিজা বেগম (৪০), মগবাজারের খাদিজা বেগম (৩৫), কড়াইল বস্তির সাহেদা বেগম (৪৮), মোহাম্মদ সিদ্দিক (৪০) এবং টঙ্গীর রিনা আক্তার (৪৮)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের থানায় আনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম।

ওসি জানান, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সহযোগিতা চাওয়ার জন্য তারা বাসভবনের সামনে অবস্থান করছিলেন। দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা তাদের সরে যেতে অনুরোধ করলেও তারা রাজি হননি। পরে তাদের গুলশান থানায় নেওয়া হয় এবং সেখানে ইফতার করানো হয়। প্রয়োজনে রাতে খাবারের ব্যবস্থাও করা হবে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

সময়ের আলো/আরবিএন

  বিষয়:   রাজধানী  গুলশান  বাসভবন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: