আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৮ ফাল্গুন পালনের প্রস্তাব মাসুদ সাঈদীর

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

২১ ফেব্রুয়ারির পরিবর্তে বাংলা পঞ্জিকা অনুযায়ী ‘৮ ফাল্গুন’ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব দিয়েছেন পিরোজপুর-১ আসনের

2026-02-21T22:57:07+00:00
2026-02-21T22:57:07+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৮ ফাল্গুন পালনের প্রস্তাব মাসুদ সাঈদীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৭ পিএম 
মাসুদ সাঈদী। সংগৃহীত ছবি
২১ ফেব্রুয়ারির পরিবর্তে বাংলা পঞ্জিকা অনুযায়ী ‘৮ ফাল্গুন’ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব দিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই পরামর্শ দেন।

Advertisement
মাসুদ সাঈদী বলেন, আমরা রক্ত দিয়েছি বাংলা ভাষার জন্য। সেই ঐতিহাসিক দিনটি ছিল ৮ ফাল্গুন। কিন্তু এখনো আমরা দিবসটি ইংরেজি তারিখ ২১ ফেব্রুয়ারি অনুযায়ী পালন করছি। বর্তমান সরকার যেহেতু জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গঠিত হয়েছে। তাই আমি আশা করি সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভেবে দেখবে। ২১ ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন পালনের মাধ্যমেই ভাষার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শিত হতে পারে।

তিনি বলেন, আজকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসের মূল প্রতিপাদ্য হওয়া উচিত, অন্যায়ের কাছে মাথা নত না করা এবং একুশ যে চেতনা আমাদের শিখিয়েছে, সেই চেতনাকে সব সময় ধারণ করা। আমরা প্রতি বছর এই দিবসটি পালন করে থাকি। দিবসটি আলোচনা সভার মধ্যে থেকে যাচ্ছে, একুশের এই চেতনা আমরা সর্বস্তরে ধারণ করতে পারছি না। যেমন আমরা পালন করছি একুশে ফেব্রুয়ারি।

তিনি আরও বলেন, আমরা জীবন দিলাম, রক্ত দিলাম বাংলা ভাষার জন্য। সেখানে হওয়ার কথা ছিল ৮ ফাল্গুন, কিন্তু এখনও পালন হচ্ছে ২১ ফেব্রুয়ারি। বর্তমান সরকার যেমন জনগণের ম্যান্ডেট এবং কাঙ্ক্ষিত একটি সরকার। আমি আশা করি- সরকার এই বিষয়টি ভেবে দেখবে। 

জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সময়ের আলো/আআ
  বিষয়:   আন্তর্জাতিক  মাতৃভাষা  দিবস  ফাল্গুন  পালন  প্রস্তাব  মাসুদ  সাঈদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: