এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রোজার সময়সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করছেন জানিয়েপ্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন,অফিসে এতো সকালে প্রধানমন্ত্রীকে

2026-02-22T15:42:38+00:00
2026-02-22T15:43:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
আতিকুর রহমান রুমন
এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম  আপডেট: ২২.০২.২০২৬ ৩:৪৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
রোজার সময়সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করছেন জানিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, অফিসে এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকে অভিভূত হয়েছেন। 

রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫ মিনিটে অফিসে এসেছেন। 

এসময় অতিরিক্ত প্রেস সচিব রুমন বলেন, একজন সাংবাদিক সকাল ৯টা ২০ মিনিটে তার ফেসবুকে স্ট্যাটাসে জানান, প্রধানমন্ত্রীর অফিসে আসার ছবি তোলার জন্য অপেক্ষা করছি। কিন্তু প্রধানমন্ত্রী যে ১৫ মিনিট আগেই সচিবালয়ে প্রবেশ করেছেন, সেটা তিনি জানেনই না। 

তিনি আরও বলেন, সচিবালয়ে অফিসে এসে প্রধানমন্ত্রীর মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা কারা কারা অফিসে এসেছেন তার খোঁজ-খবর নিয়েছেন। 


প্রধানমন্ত্রী মৌখিক নির্দেশনা দিয়েছেন যাতে নির্দিষ্ট সময়ে সকলে অফিসে উপস্থিত হন বলেও জানান তিনি। 

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর পরদিন প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দফতরে দুইদিন অফিস করেন। শনিবার ছুটির দিনেও তিনি তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন। 


/ইউএমএইচ 

  বিষয়:   প্রধানমন্ত্রী তারেক রহমান  অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: