হাসপাতালে সাবেক মন্ত্রী সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান।রোববার(২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে

2026-02-22T16:19:43+00:00
2026-02-22T16:22:58+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
হাসপাতালে সাবেক মন্ত্রী সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৯ পিএম  আপডেট: ২২.০২.২০২৬ ৪:২২ পিএম
বেগম সেলিমা রহমান। ছবি : সংগৃহীত
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। 

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

তিনি বলেন, ‘সেলিমা রহমান হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হওয়ায় গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।’

পারিবারিক সূত্রে জানা গেছে, হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।


বেগম সেলিমা রহমানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   বিএনপি  বেগম সেলিমা রহমান  রাজনীতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: