কাতার-বাহরাইন থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানকে ঘিরে বাড়তি উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক অবস্থান পুনর্বিন্যাস করছে যুক্তরাষ্ট্র। কাতার ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটি থেকে শত

2026-02-22T16:54:06+00:00
2026-02-22T16:54:06+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কাতার-বাহরাইন থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে উত্তেজনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৪ পিএম 
কাতার-বাহরাইন থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। ছবি : বিবিসি
ইরানকে ঘিরে বাড়তি উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক অবস্থান পুনর্বিন্যাস করছে যুক্তরাষ্ট্র। কাতার ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পেন্টাগনের গোপন সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আল উদেইদ থেকে ইতোমধ্যে কয়েকশ মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত এই ঘাঁটিতে সাধারণত প্রায় ১০ হাজার সেনা মোতায়েন থাকেন।

এ ছাড়া বাহরাইন থেকেও কিছু সেনা সরানো হয়েছে। দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের প্রধান কার্যালয় অবস্থিত, যা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত। এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানায়, সিরিয়ায় অবস্থানরত প্রায় এক হাজার মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে। ধারণা করা হচ্ছে, ওয়াশিংটন যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, তাহলে তেহরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।
আরও পড়ুন

গত বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন এক চিঠিতে সতর্ক করে জানায়, ইরান আক্রান্ত হলে এ অঞ্চলে থাকা ‘শত্রু বাহিনীর’ সব ঘাঁটি ও স্থাপনাকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। যেকোনো সংঘাতের দায়ভার ওয়াশিংটনের ওপর বর্তাবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

যদিও কাতার ও বাহরাইন থেকে সেনা কমানো হয়েছে, তবু ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে মার্কিন সেনা এখনো মোতায়েন রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এদিকে মার্কিন প্রশাসন ও প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে দ্রুত সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। প্রয়োজনে চলতি সপ্তাহের শেষ দিকেই ইরানে হামলা চালানোর সক্ষমতা রয়েছে বলে দাবি করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে সমঝোতা না হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এএডি/


  বিষয়:   কাতার  বাহরাইন  সেনা  যুক্তরাষ্ট্র  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: