ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন? আবেদনে যা লাগবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে নতুন একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে

2026-02-22T17:06:04+00:00
2026-02-22T17:58:08+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
জাতীয়
ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন? আবেদনে যা লাগবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৬ পিএম  আপডেট: ২২.০২.২০২৬ ৫:৫৮ পিএম
প্রতীকী ছবি
অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে নতুন একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ‘ফ্যামিলি কার্ড’ নামে এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, এই কার্ডের আওতায় উপকারভোগী পরিবারগুলোকে নিয়মিত নগদ সহায়তা দেওয়া হবে। বিশেষভাবে পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে অর্থ পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান সামাজিক নিরাপত্তা ভাতার তুলনায় এই কর্মসূচিতে সহায়তার পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।

জাতীয় পরিচয়পত্রভিত্তিক একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে, যেখানে পরিবারের তথ্য সংরক্ষণ থাকবে। এতে করে সহায়তা প্রদানে স্বচ্ছতা বাড়বে এবং মধ্যস্বত্বভোগীর সুযোগ কমবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন

প্রথম ধাপে দেশের কয়েকটি নির্দিষ্ট এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে। পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় তালিকা চূড়ান্ত করে সারা দেশে ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে।

আবেদন করতে যা লাগবে
আবেদন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও আগ্রহীদের প্রাথমিকভাবে কিছু কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে-

আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি)

সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি

একটি সক্রিয় মোবাইল নম্বর

কোথায় ও কীভাবে আবেদন?
পাইলট প্রকল্প শেষ হলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার জন্য একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও চলছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রতি পরিবারে একটি করে কার্ড ইস্যু করা হবে। এই কার্ডের মাধ্যমে মাসিক নগদ সহায়তা কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হতে পারে।

এএডি/


  বিষয়:   ফ্যামিলি কার্ড  বিএনপি  তারেক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: