স্ত্রীর পরকীয়া নিয়ে যুবকের কাণ্ড

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

আজমিরীগঞ্জে স্ত্রীর পরকীয়া ও দাম্পত্য কলহ সহ্য করতে না পেরে নাইম (২২) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।

2026-02-22T17:38:55+00:00
2026-02-22T17:38:55+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্ত্রীর পরকীয়া নিয়ে যুবকের কাণ্ড
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম 
ইনসেটে যুবক নাইম। ছবি : সংগৃহীত
আজমিরীগঞ্জে স্ত্রীর পরকীয়া ও দাম্পত্য কলহ সহ্য করতে না পেরে নাইম (২২) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। তার এমন কাণ্ডে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গতকাল শনিবার সন্ধ্যায় নাইম ও তার স্ত্রীর মধ্যে ফের ঝগড়া হয়। একপর্যায়ে নাইম বাড়ি থেকে বের হয়ে কালনী–কুশিয়ারা নদীর তীরসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় যান। সেখানে রাতের কোনো এক সময় তিনি কীটনাশক পান করেন। 

রোববার সকালে হাওরে গরু চরাতে যাওয়া এক নারী নাইমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় ওই মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে। তারা নাইমকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।

নিহত নাইম আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামের তুলা মিয়ার পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ধল গ্রামের গোলাপ মিয়ার কন্যা চম্পার সঙ্গে পারিবারিকভাবে নাইমের বিয়ে হয়। তবে বিয়ের পরও চম্পার সঙ্গে তার খালাতো ভাইয়ের পরকীয়া চলছিল বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, বিয়ের দাবিতে ওই খালাতো ভাইয়ের বাড়িতে চম্পা অবস্থান নিয়েছিলেন বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে।


এসব ঘটনায় নাইম দীর্ঘদিন ধরে চরম মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। স্ত্রীর পরকিয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই তীব্র ঝগড়া ও পারিবারিক অশান্তি লেগে থাকত। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

ওসি মোহাম্মদ আকবর হোসেন বলেন, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নাইম কীটনাশক পানে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এফআর
  বিষয়:   আজমিরীগঞ্জ  হবিগঞ্জ  স্ত্রী  পরকীয়া  যুবক  কাণ্ড 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: