দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মাগুরা-১ আসনের নবনির্বাচিত সাংসদ মনোয়ার হোসেন খান। তিনি বলেন, মাগুরা জেলায় দুর্নীতি ও চাঁদাবাজের স্থান নেই।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
মনোয়ার হোসেন খান বলেন, আমি মাগুরার উন্নয়নে কাজ করতে চাই। যারা এই জেলায় দুর্নীতি ও চাঁদাবাজ সঙ্গে জড়িত থাকবে তাদেরকে প্রতিহত করা হবে। পাশাপাশি জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতির উন্নয়নের জন্য আমি কাজ করব। আপনারা আমাকে সহযোগিতা করুন, আমি যেন পরিচ্ছন্ন মাগুরা হিসেবে গড়ে তুলতে পারি।
এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ তেহেরান টুটুল, শাহীন আলম তুহিন, ফয়সাল পারভেজ ও শরীফ স্বাধীনসহ অন্যরা।
এফআর