নিরাপত্তাকর্মী হত্যা মামলায় মূল অভিযুক্ত আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ মাহমুদাবাদ এলাকায় চাঞ্চল্যকর নিরাপত্তাকর্মী ছালাউদ্দিন হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. হৃদয়কে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।শনিবার (২১

2026-02-22T19:15:56+00:00
2026-02-22T19:17:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নিরাপত্তাকর্মী হত্যা মামলায় মূল অভিযুক্ত আটক
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৫ পিএম  আপডেট: ২২.০২.২০২৬ ৭:১৭ পিএম
পলাতক আসামি মো. হৃদয়। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ মাহমুদাবাদ এলাকায় চাঞ্চল্যকর নিরাপত্তাকর্মী ছালাউদ্দিন হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. হৃদয়কে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর পাহাড়তলী থানার বিটেক বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত হৃদয় সীতাকুণ্ড উপজেলার মান্দারীটোলা এলাকার হারুনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, নিহত ছালাউদ্দিন সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ মাহমুদাবাদ এলাকার বাসিন্দা।

তিনি জানান, বঙ্গোপসাগরে অবস্থান করা রাইজিং স্টিল শিপ ব্রেকিং লিমিটেড নামের একটি কোম্পানির ড্রেজারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন ছালাউদ্দিন। গত ৩১ জানুয়ারি ড্রেজারের তেল চুরিকে কেন্দ্র করে রিফাত নামে এক যুবক ও তার সহযোগীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ড্রেজারে থাকা তেল ব্যবসায়ী মো. আশরাফ হোসেন কাজল এবং ছালাউদ্দিনকে মারধর ও কুপিয়ে আহত করা হয়।

পরে ৩ ফেব্রুয়ারি ছালাউদ্দিনের সন্ধান না পেয়ে তাকে বিভিন্ন জায়গায় খোঁজা হয়। একপর্যায়ে কোয়ানিয়া খালে শরীরের অর্ধেক কাদায় পোঁতা অবস্থায় একটি মরদেহের সন্ধান পাওয়া যায়। সেখানে গিয়ে নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ৭ জনকে এজাহারনামীয় এবং ৮ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন বিটেক বাজার এলাকায় অভিযান চালিয়ে এ মামলার আসামি মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত অন্যদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরবিএন



  বিষয়:   চট্টগ্রাম  সীতাকুণ্ড  চাঞ্চল্যকর  নিরাপত্তাকর্মী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: