বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের বিসিক শিল্পনগরীতে আহসান কটন মিল ইন্ডাস্ট্রি এন্ড রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে

2026-02-22T19:21:35+00:00
2026-02-22T19:22:31+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ড
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২১ পিএম  আপডেট: ২২.০২.২০২৬ ৭:২২ পিএম
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সময়ের আলো
হবিগঞ্জের বিসিক শিল্পনগরীতে আহসান কটন মিল ইন্ডাস্ট্রি এন্ড রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে মিলের ভেতরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

কটন মিলের মালিক ওয়াহিদ মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মিলের ভেতরে থাকা তুলা ও বিভিন্ন কাঁচামালে। এতে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিস্তার রোধ করা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুলতান মাহমুদ সময়ের আলোকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মিল কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   হবিগঞ্জ  বিসিক  শিল্পনগরী  কটন  মিল  ইন্ডাস্ট্রি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: