পরিবারে দুজন সুপারস্টারের জায়গা হবে না—মেলানিয়ার সাফল্যে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের অন্দরমহল থেকে বক্স অফিস- সবখানেই এখন মেলানিয়া ট্রাম্পের জয়জয়কার। নিজের জীবন ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্যচিত্র

2026-02-22T19:44:45+00:00
2026-02-23T01:12:28+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পরিবারে দুজন সুপারস্টারের জায়গা হবে না—মেলানিয়ার সাফল্যে ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৪ পিএম  আপডেট: ২৩.০২.২০২৬ ১:১২ এএম
ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া। ছবি : বিবিসি
হোয়াইট হাউসের অন্দরমহল থেকে বক্স অফিস- সবখানেই এখন মেলানিয়া ট্রাম্পের জয়জয়কার। নিজের জীবন ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্যচিত্র ‘মেলানিয়া’ দিয়ে রীতিমতো বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছেন এই ফার্স্ট লেডি। তবে স্ত্রীর এই আকাশচুম্বী সাফল্যে খোদ ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়াও যেন এক অনন্য কমেডি ড্রামা!

মুক্তির প্রথম সপ্তাহান্তেই রেকর্ড গড়ে ৭.০৪ মিলিয়ন ডলার আয় করেছে ‘মেলানিয়া’। ওয়াশিংটনের এক অনুষ্ঠানে ট্রাম্প নিজেই এই সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আপনারা কি বিশ্বাস করতে পারেন? সে এখন এক নম্বর মুভি স্টার!’
আরও পড়ুন

তবে প্রশংসার মাঝেই ট্রাম্প কৌতুক করে বলেন, এক পরিবারে দুজন বড় তারকার থাকাটা নাকি বেশ ‘বিপজ্জনক’। জনসমক্ষে তিনি বলেন, ‘আমি মেলানিয়াকে আগেই সতর্ক করেছিলাম- আমাদের পরিবারে দুজন সুপারস্টারের জায়গা হবে না!’ মূলত পরিবারের সব আলো বা ‘লাইমলাইট’ নিজের দিকে রাখার যে চিরন্তন ক্ষুধা ট্রাম্পের আছে, মেলানিয়ার সাফল্য সেখানে ভাগ বসানোতেই এই মধুর লড়াই।

মেলানিয়া ট্রাম্প এই প্রামাণ্যচিত্রকে তার জীবনের এক ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে দেখছেন। যেখানে রাজনীতির মারপ্যাঁচের বাইরে তার ব্যক্তিগত জীবনের বিষয়গুলো ফুটে উঠেছে। 

এএডি/


  বিষয়:   ডোনাল্ড ট্রাম্প  মেলানিয়া  বিবিসি  তারকা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: