সকল জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় কাজ করবে সরকার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, এলাকার সব জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে বিএনপি

2026-02-22T20:35:27+00:00
2026-02-22T20:35:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সকল জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় কাজ করবে সরকার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম 
নিজ এলাকায় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। ছবি : সময়ের আলো
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, এলাকার সব জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে বিএনপি সরকার কাজ করবে। এলাকার চা-জনগোষ্ঠী, নৃ-গোষ্ঠীসহ যে ২৯টা জাতিগোষ্ঠীর বসবাস, প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে, সেগুলো রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পর্যটন নগরী শ্রীমঙ্গলের প্রবেশদ্বার ‘চা কন্যা ভাস্কর্য’ এর সামনে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে প্রথমবারের মতো নিজ এলাকায় এসে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, এই বিজয় আমার একার নয়, এলাকার সকল নেতৃবৃন্দের ও সাধারণ মানুষের কষ্টের ফসল। আপনারা যে আমাকে ফুলের তোড়া দিয়েছেন, সেটি উপজেলা ও পৌরবাসীকে উৎসর্গ করলাম। আমার উদ্দেশ্যই হচ্ছে শ্রীমঙ্গল-কমলগঞ্জকে ঢেলে সাজানো এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করা।

সংসদ সদস্য বলেন, মৌলভীবাজার জেলার প্রবেশদ্বার সাতগাঁও ইউনিয়নের ‘চা কন্যা ভাস্কর্য’ এলাকার সড়কটি ঝুকিপূর্ণ। এখানে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক ছবি তুলতে আসেন। কিন্তু হাইওয়ে সড়কের পাশেই ছবি তোলার কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই আমি সড়কটি প্রশস্ত ও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীলদের প্রতি অনুরোধ করব এই এলাকাটি যেন তারা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। যাতে শ্রীমঙ্গলে পর্যটকরা এসেই একটা ভালো অনুভূতি পায়।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, সদস্য সৈয়দ সালাহউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কদর আলী, জেলা যুব দলের সহ-সভাপতি নিয়ামূল হক তরফদার, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, মোবারক হাসান লুপ্পা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল আহমেদসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপেক্স পরিদর্শনে করেন। 

সেখানে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে ভর্তি সকল রোগীদের জন্য প্যাকেজাত তরল দুধ সরবরাহ করেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা যেমন, বিশেষজ্ঞ চিকিৎসক ও ক্লিনার নিয়োগ, নতুন আরও একটি এম্বুলেন্স সরবরাহ ও রোগীর শয্যা সংখ্যা বৃদ্ধি সম্পর্কে অবগত হয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন। 

এসময় তিনি স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   মৌলভীবাজার  হাজী  মুজিব  জাতিগোষ্ঠী  ভাষা  সংস্কৃতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: