রুপালি পর্দায় তিনি লড়াই করেছিলেন সিংহাসনের জন্য, আর বাস্তব জীবনে লড়াই করলেন নিজের অস্তিত্ব ও মাতৃত্বের জন্য। তিনি সোফি টার্নার- বিশ্বখ্যাত সিরিজ গেইম অব থ্রোনসের সেই অদম্য সানসা স্টার্ক।
শনিবার (২১ ফেব্রুয়ারি) জীবনের তিন দশক পূর্ণ করলেন এই ব্রিটিশ সুন্দরী। তবে ৩০-এ পা দেওয়া কেবল বয়সের সংখ্যা নয়, বরং এক ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার গল্প।
আরও পড়ুন
২০২৩ সালে সংগীতশিল্পী জো জোনাসের সঙ্গে চার বছরের সংসার ভাঙার পর ঝড় বয়ে গিয়েছিল সোফির জীবনে। দুই কন্যাসন্তানের পাসপোর্ট ও আইনি লড়াই নিয়ে তিক্ততা পৌঁছেছিল আদালত পর্যন্ত। তবে ২০২৪ সালের গোপন সমঝোতা সব গ্লানি মুছে দিয়েছে। সোফি বলেন, ‘আমি জীবনের এই নতুন অধ্যায়ে নিজের ওপর পূর্ণ ভরসা নিয়ে পা রাখতে চাই।’
গত কয়েক মাস সোফি কাটিয়েছেন আত্মসমালোচনা ও মানসিক যত্নের মধ্য দিয়ে। নতুন সিরিজ ‘স্টিল’-এর প্রধান চরিত্র হয়ে পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে লাইমলাইটের চেয়ে এখন সন্তানদের নিয়ে পার্কে হাঁটা বা জাদুঘরে ঘোরার মতো সাধারণ মুহূর্তগুলোই তার কাছে বেশি দামী।
এএডি/