দেশকে মিস করছেন অভিনেত্রী মাহি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয় এবং গ্ল্যামারাস উপস্থিতির কারণে খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন

2026-02-22T21:11:24+00:00
2026-02-22T21:11:24+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
দেশকে মিস করছেন অভিনেত্রী মাহি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১১ পিএম 
অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি : সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয় এবং গ্ল্যামারাস উপস্থিতির কারণে খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন তিনি। নাটকের ব্যস্ত শিডিউলের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয়তা ভক্তদের নজর কাড়ে।

তবে সাম্প্রতিক একটি পোস্টে মাহি দেশের প্রতি তার অনুভূতি ব্যক্ত করেছেন। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং ইফতারের সময়কার অনুভূতি শেয়ার করে লিখেছেন, ‘এখানে ইফতার করা আর বাবা-মায়ের সাথে বসে ইফতার করা দিন-রাত তফাত। এখনই বাংলাদেশকে মিস করছি।’
আরও পড়ুন

বিদেশে সব আয়োজন থাকা সত্ত্বেও দেশের সেই চিরচেনা আমেজ এবং পরিবারের উপস্থিতি কিছুতেই মিলে না- মাহির পোস্টে সেই মমত্ববোধ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পর ভক্তরা তাকে ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন। অনেকেই দেশের প্রতি তার এই গভীর মমত্ববোধের প্রশংসা করেছেন।

এএডি/


  বিষয়:   সামিরা খান মাহি  অভিনেত্রী  অভিনয়  নায়িকা  মাহি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: