চার নায়িকায় ‘প্রেশার কুকার’ চমক!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’ মুক্তি

2026-02-22T21:37:54+00:00
2026-02-22T21:37:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
চার নায়িকায় ‘প্রেশার কুকার’ চমক!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৭ পিএম 
সিনেমা প্রেশার কুকার। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’ মুক্তি পেতে যাচ্ছে আসছে ঈদুল ফিতরে। আর তা সামনে রেখেই সম্প্রতি মুক্ত করা হলো এর প্রথম অফিসিয়াল পোস্টার। সিনেমাটির পরিচালক রায়হান রাফী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, দেখা হচ্ছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে। প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। 

মুক্ত হওয়া পোস্টারে একসঙ্গে দেখা গেছে সিনেমার চার অভিনেত্রীকে। নায়কবিহীন এই সিনেমার ভিজ্যুয়ালেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, গল্পের কেন্দ্রে থাকছেন নারীরাই। জানা গেছে, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রাম- এই বাস্তবতার ভেতর দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রা তুলে ধরা হবে সিনেমায়।
আরও পড়ুন

পোস্টার প্রকাশের সঙ্গে দেওয়া বার্তায় রাফী লেখেন, এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে। না তারা এই শহর থেকে বের হতে পারে, না এই শহর তাদের থেকে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই সিনেমার মাধ্যমে বাণিজ্যিক বাংলা সিনেমায় নতুন এক ধারা তৈরি করার আশা করছেন তিনি।

পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এতে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই। পুরো গল্প আবর্তিত হবে নারী চরিত্রদের ঘিরে। ঢালিউডে যেখানে এখনও নায়কনির্ভর গল্পই বেশি দেখা যায়, সেখানে এমন নারীকেন্দ্রিক চলচ্চিত্র আলাদা গুরুত্ব পাচ্ছে।

এএডি/


  বিষয়:   সিনেমা  প্রেশার কুকার  অভিনেত্রী  শবনম বুবলী  নাজিফা তুষি  স্নিগ্ধা চৌধুরী  মারিয়া শান্ত  রায়হান রাফী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: