দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকায় আবারও পরিবর্তন আনা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশোধিত তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বঘোষিত সূচির কিছু তারিখ ও সময়সীমায় সমন্বয় করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যেই এই পরিবর্তন।
আরও পড়ুন
সংশোধিত তালিকায় জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবের ছুটিগুলো পুনরায় নির্ধারণ করা হয়েছে। উল্লেখযোগ্য ছুটির মধ্যে রয়েছে পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা, শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব, পহেলা বৈশাখ ও বড়দিন। বছরের শুরু ১ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন উপলক্ষে ছুটির বিস্তারিত সূচি এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া বার্ষিক ও সাময়িক পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখগুলোও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যাতে শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষ পরিস্থিতি বা সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে ভবিষ্যতে প্রয়োজন হলে ছুটির তারিখে পুনরায় পরিবর্তন আনা হতে পারে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমান পরিস্থিতি ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ বিবেচনায় রেখেই এই ছুটির তালিকা প্রণয়ন ও সংশোধন করা হয়েছে।
এএডি/