৪০ বছর পর রজনীকান্ত-কমল হাসান

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

চার দশকেরও বেশি সময় পর তামিল চলচ্চিত্রের দুই জীবন্ত কিংবদন্তি রজনীকান্ত ও কমল হাসান আবার ফিরছেন একসঙ্গে বড়পর্দায়। ‘জেলার’ সিনেমা

2026-02-22T22:37:19+00:00
2026-02-22T22:37:19+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
৪০ বছর পর রজনীকান্ত-কমল হাসান
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৭ পিএম 
অভিনেতা রজনীকান্ত ও কমল হাসান। ছবি : সংগৃহীত
চার দশকেরও বেশি সময় পর তামিল চলচ্চিত্রের দুই জীবন্ত কিংবদন্তি রজনীকান্ত ও কমল হাসান আবার ফিরছেন একসঙ্গে বড়পর্দায়। ‘জেলার’ সিনেমা বানিয়ে সাফল্য পাওয়া পরিচালক নেলসন দীলিপ কুমারের নতুন সিনেমায় দেখা যাবে এই দুই  মহাতারকাকে। নেলসনের এই নতুন প্রজেক্টের প্রাথমিক নাম রাখা হয়েছে ‘কেএইচ অ্যান্ড আরকে’। নামের মধ্যেই স্পষ্ট- এটি দুই তারকার সমান উপস্থিতির গল্প। সম্প্রতি প্রকাশিত প্রোমোতেই তার ইঙ্গিত মিলেছে।

রসিকতা, খুনসুটি আর স্টাইলের মিশেলে তৈরি প্রোমোতে দেখা যায়- স্টাইলিশ লুকে পাশাপাশি হাঁটছেন রজনীকান্ত ও কমল হাসান। তারা এগিয়ে যান একটি গ্যারেজের দিকে, তারপর একই গাড়িতে বসেন। পেছনের সিটে বসে আছেন পরিচালক নেলসন ও সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিশঙ্কর। নতুন গানের ঝলক শোনাতে চাইলে কমল হাসান গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ে দেন, ‘ওসব পরে শুনব, আগে বলো এই সিনেমায় নায়ক কে?’ ঠিক একই প্রশ্ন করেন রজনীকান্তও। কিন্তু পরিচালক কোনো উত্তর দেন না। রহস্য আর রসিকতার এই টানাপড়েনেই শেষ হয় প্রোমো।
আরও পড়ুন

প্রযোজনা প্রতিষ্ঠান রেড জায়ান্ট মুভিজ এক বিবৃতিতে জানিয়েছে, রজনীকান্ত ও কমল হাসানকে একত্র করা তাদের দীর্ঘদিনের স্বপ্ন। এটি শুধু একটি সিনেমা নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আবেগঘন এক অধ্যায়। যথেষ্ট দায়িত্ব ও কৃতজ্ঞতা নিয়ে তারা এই যাত্রা শুরু করতে যাচ্ছে।

দীর্ঘ ক্যারিয়ারে একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন রজনীকান্ত ও কমল হাসান। ১৯৭৯ সালে মুক্তি পাওয়া আলাউদ্দীনম আথবুথা ভিলাক্কুম ছিল তাদের শেষ সিনেমা, যেখানে দুজনই মুখ্য ভূমিকায় ছিলেন। এরপর কয়েকটি ছবিতে একসঙ্গে দেখা গেলেও সেগুলোতে ছিলেন অতিথি চরিত্রে। সেই হিসাবে প্রায় ৪৭ বছর পর আবার একই সিনেমায় মূল নায়ক হিসেবে ফিরছেন এই দুই মহাতারকা।

ঘোষণার পর থেকেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। কেমন হবে রজনীকান্ত-কমলের রসায়ন? পর্দায় কি দেখা যাবে প্রতিদ্বন্দ্বিতা, নাকি বন্ধুত্বের রং? নাকি দুটির মিশেলে জন্ম নেবে এক নতুন ইতিহাস? উত্তর মিলবে সিনেমা মুক্তির দিনেই।

এএডি/

Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: