নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে গ্রেফতার ৩

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ভুলুয়া নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনজনকে গ্রেফতারকরেছে পুলিশ।রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) তাদের আটক করে

2026-02-22T23:00:14+00:00
2026-02-22T23:10:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে গ্রেফতার ৩
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ পিএম  আপডেট: ২২.০২.২০২৬ ১১:১০ পিএম
মাটি কাটার দায়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ভুলুয়া নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) তাদের আটক করে আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ভুলুয়া নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। এর ফলে নদী ভাঙনের তীব্রতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। এলাকাবাসীর অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার রামগতি থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে মাটি কাটার সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। 

গ্রেফতারকৃত আসামিরা হলেন, পূর্ব চর কলাকোপা গ্রামের কামাল পাশার ছেলে মো. পরাধীন পাশা (২৬), চর হাসান হোসেন গ্রামের নূর উদ্দিনের ছেলে আ. আহাদ (২০) ও একই গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে মো. রাকিব (২১)। 

এ ঘটনায় রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হোসেন সিরাজি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নদী ও পরিবেশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

নদী রক্ষায় পুলিশের এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   রামগতি  ভুলুয়া  নদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: