সালমানের বাবাকে দেখতে হাসপাতালে শাহরুখ

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান। তার হাত ধরে অনেক হিট সুপারহিট সিনেমার সংলাপ পেয়েছে হিন্দি সিনেমা। সর্বজন

2026-02-22T23:02:24+00:00
2026-02-22T23:02:24+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
সালমানের বাবাকে দেখতে হাসপাতালে শাহরুখ
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০২ পিএম 
সংগৃহীত ছবি
হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান। তার হাত ধরে অনেক হিট সুপারহিট সিনেমার সংলাপ পেয়েছে হিন্দি সিনেমা। সর্বজন শ্রদ্ধেয় সেলিম আবার বলিউড সুপারস্টার সালমান খানের বাবা। তাকে দেখতে হাসপাতালে গেলেন শাহরুখ খান। শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে সেলিম খানকে দেখতে উপস্থিত হন তিনি। এ সময় পাশে ছিলেন সালমানও। বলিউডে এই দুই খানের ভাতৃত্ব ও বন্ধুত্ব বেশ মজবুত। তারই প্রমাণ মিলল আবারও। সব ব্যস্ততা ফেলে সালমানের বাবাকে দেখতে ছুটে গেলেন শাহরুখ।

কয়েক দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সেলিম খান। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি শঙ্কামুক্ত হলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন

প্রিয় চিত্রনাট্যকারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বলিউড অঙ্গনে উদ্বেগ তৈরি হয়। ইতিমধ্যে হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছেন আমির খান ও সঞ্জয় দত্তসহ আরও অনেকে। তবে শাহরুখ খানের উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে। কারণ সালমান পরিবারের সঙ্গে তার সম্পর্ক বহুদিনের।

শাহরুখ ও সালমান প্রায় তিন দশকের বন্ধু। ‘করণ অর্জুন’ এবং ‘কুচ কুচ হোতা হ্যায়’সহ একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। বিভিন্ন সময় সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, মুম্বাইয়ে ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে সেলিম খান ও তার পরিবার তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছিলেন।

শাহরুখের ভাষায়, সেলিম খান সবসময় তাকে সমর্থন দিয়েছেন এবং সে অনুপ্রেরণাই তার পথচলায় বড় ভূমিকা রেখেছে।

এএডি/


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: