নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

নড়াইল সংবাদদাতা

সারাদেশ

নড়াইল সদরে সামাজিক আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয়পক্ষের ৪ জন নিহতের ঘটনা ঘটছে। এ ঘটনায় আহত হয়েছেন

2026-02-23T10:09:28+00:00
2026-02-23T10:09:28+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪
নড়াইল সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৯ এএম 
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪। ছবি : সংগৃহীত
নড়াইল সদরে সামাজিক আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয়পক্ষের ৪ জন নিহতের ঘটনা ঘটছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সেহরি খাওয়ার পর সদরের সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় খলিল শেখ (৬৫) তার ছেলে তাহাজ্জুদ শেখ (৪০) ও তার চাচাতো ভাই ফেরদৌস শেখ (৩৫) ঘটনাস্থলে মারা যান। প্রতিরোধের মুখে চেয়ারম্যান সমর্থিত ওসিবুর শেখ আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করেন।
 
জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় ও সামাজিক আধিপত্য বিস্তারের জেরে সিংগা শোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খয়ের গ্রুপ ও নিউটন সমর্থিতদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরইমধ্যে বেশ কয়েক দফায় সংঘর্ঘের পর সবশেষ সোমবার ভোরে খয়ের চেয়ারম্যান সমর্থিতরা লোকজন নিয়ে নিউটন সমর্থিতদের ওপর অতর্কিত হামলা চালায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও পরে সদর হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   নড়াইল  সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: