জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বিজয়-রাশমিকা

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

দীর্ঘদিনের গুঞ্জন, জল্পনা আর ভক্তদের কৌতূহলের অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের সম্পর্কের নতুন অধ্যায়ে পা রাখার ঘোষণা দিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয়

2026-02-23T11:13:54+00:00
2026-02-23T11:13:54+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বিজয়-রাশমিকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৩ এএম 
তারকা জুটি বিজয়-রাশমিকা। ছবি : সংগৃহীত
দীর্ঘদিনের গুঞ্জন, জল্পনা আর ভক্তদের কৌতূহলের অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের সম্পর্কের নতুন অধ্যায়ে পা রাখার ঘোষণা দিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের খবরে এতদিন নীরব থাকলেও এবার সরাসরি ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়ে খবরটি নিশ্চিত করেছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্যা ইন্ডিয়া এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জনের পর ভক্তদের উচ্ছ্বাসে আপ্লুত এ তারকা জুটি। সেই ভালোবাসার প্রতিদান দিতেই ইনস্টাগ্রাম স্টোরিতে এক যৌথ বার্তা দেন তারা।

বার্তায় তারা লেখেন, শুরু থেকেই ভক্তরা তাদের পাশে ছিলেন- পরিকল্পনা করার আগেই দু’জনকে একসঙ্গে কল্পনা করে ভালোবেসেছেন। ভক্তদের দেওয়া ‘বিরোশ’ নামটির কথাও উল্লেখ করেন তারা। সেই নামের প্রতি সম্মান জানিয়ে নিজেদের বিয়ের নামকরণও করেছেন ‘বিরোশের বিয়ে’।

তাদের ভাষায়, ‘পূর্ণ হৃদয়ে তোমাদের সম্মানে আমাদের নাম একসঙ্গে হচ্ছে।’ শেষে ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতাও জানান এই জুটি।
আরও পড়ুন

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরের একটি ঐতিহাসিক প্রাসাদে বসবে তাদের বিয়ের আসর। তবে মূল অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারি হলেও ২৪ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে বিবাহ-উৎসবের আনুষ্ঠানিকতা।

পুরো আয়োজন রাখা হচ্ছে কঠোর গোপনীয়তায়। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু ছাড়া বাইরের কারও প্রবেশাধিকার থাকবে না। জীবনের বিশেষ মুহূর্তটি একান্ত ব্যক্তিগতভাবে উপভোগ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

উদয়পুরে রাজকীয় বিয়ের পর শোবিজ অঙ্গনের বন্ধুদের নিয়ে আলাদা সংবর্ধনার আয়োজনও থাকছে। আগামী ৪ মার্চ হায়দরাবাদে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা।

এএডি/
  বিষয়:   বিজয়  রাশমিকা  বিনোদন  তারকা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: