রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার পর এবার প্রশাসনিক দায়িত্বে আসছেন শফিকুল আলম মিল্টন। তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, শফিকুল আলম মিল্টনসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ওই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি।
নির্বাচনে পরাজয়ের অল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ এই নগর প্রশাসনিক দায়িত্ব পাওয়ায় বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ডিএনসিসির প্রশাসক হিসেবে তার সামনে নগর সেবা ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার মতো নানা চ্যালেঞ্জ থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নতুন প্রশাসকের অধীনে ডিএনসিসির কার্যক্রমে কী ধরনের পরিবর্তন বা অগ্রাধিকার দেখা যাবে- এখন সেদিকেই নজর নগরবাসীর।
এএডি/