নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দাঁড়িয়ে অতীতের স্মৃতিচারণ আর ভবিষ্যতের রাজনৈতিক অঙ্গীকার- দুটোকেই একসঙ্গে সামনে আনলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও

2026-02-23T12:47:47+00:00
2026-02-23T12:47:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৭ পিএম 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল। ছবি : সংগৃহীত
রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দাঁড়িয়ে অতীতের স্মৃতিচারণ আর ভবিষ্যতের রাজনৈতিক অঙ্গীকার- দুটোকেই একসঙ্গে সামনে আনলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি ‘নতুন বাংলাদেশ’-এর স্বপ্ন দেখছেন তারা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, এই কার্যালয় ঘিরে তার বহু রাজনৈতিক স্মৃতি জড়িয়ে আছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে নানা কর্মসূচি পালনের কথা স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেন। তার মতে, দেশের রাজনৈতিক পালাবদলের সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমকর্মীদের অবদান ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।
আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই তিনি জনগণের আস্থা অর্জন করবেন বলে তাদের বিশ্বাস। দল ও সরকার তার নেতৃত্বে সুসংগঠিতভাবে এগোবে এবং জনসমর্থন অব্যাহত থাকবে- এমন প্রত্যাশার কথাও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, নির্ধারিত কিছু প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই নির্বাচন আয়োজন করা হবে। পাশাপাশি দলের সঙ্গে সম্পৃক্ত নারীদের মনোনয়ন দেওয়ার বিষয়টিও গুরুত্ব পাবে বলে ইঙ্গিত দেন।

এএডি/


  বিষয়:   বিএনপি  মির্জা ফখরুল  হাদি  এভারকেয়ার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: