এনসিপির ভাই-বোনদের জন্য ফ্রি রাজনীতি কোর্স মেঘনা আলমের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছোট ভাই-বোনদের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির জন্য ফ্রি কোর্সের অফার দিয়েছেন প্রাক্তন প্রার্থী ও রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা

2026-02-23T15:44:24+00:00
2026-02-23T15:44:24+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
রাজনীতি
এনসিপির ভাই-বোনদের জন্য ফ্রি রাজনীতি কোর্স মেঘনা আলমের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৪ পিএম 
রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা আলম। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছোট ভাই-বোনদের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির জন্য ফ্রি কোর্সের অফার দিয়েছেন প্রাক্তন প্রার্থী ও রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা আলম।

রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফোনে যোগাযোগ করেছিলেন এবং শীঘ্রই বাসায় আসার কথা জানিয়ে ছিলেন। মেঘনা আলম জানিয়েছেন, পাটওয়ারী তার কাছে রাজনৈতিক প্রশিক্ষণ নিতে আগ্রহী, এবং সেই অনুরোধেই তিনি এনসিপির তরুণদের জন্য এই ফ্রি কোর্স ঘোষণা করেছেন।

মেঘনা আলমের ফেসবুক পোস্টে উল্লেখ, রাজনৈতিক ফিল্ড ও গণজাগরণের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় যারা, তাদের অভিজ্ঞতা এবং তার আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান মিলিয়ে যুগল শক্তি তৈরি করা সম্ভব। এটি স্বাধীন ও সম্মানিত বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় তরুণ রাজনৈতিকদের প্রস্তুত করতে সাহায্য করবে।
আরও পড়ুন

মেঘনা আলম আরও বলেন, তিনি বিভেদ ও শত্রুতার রাজনীতি চান না, বরং রাজনৈতিক ঐক্য ও সমন্বয়কে প্রাধান্য দিচ্ছেন। নিজের ছোট ভাই নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্য বিশেষ স্নেহ প্রকাশ করে তিনি নিশ্চিত করেছেন, দল ও রাজনৈতিক আদর্শের প্রতি দায়বদ্ধ থেকে ভবিষ্যতে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় থাকবে।

মেঘনা আলমের এই উদ্যোগ মূলত রাজনৈতিক জ্ঞানের প্রসার এবং তরুণদের ক্ষমতায়নকে কেন্দ্র করে, যেখানে পারস্পরিক শিখন ও রাজনৈতিক নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এএডি/
  বিষয়:   এনসিপি  ভাই  বোন  রাজনীতি  কোর্স  মেঘনা আলম 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: