সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আদালত প্রতিবেদক

জাতীয়

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান (কিরণ), তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪১টি

2026-02-23T15:56:14+00:00
2026-02-23T15:56:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৬ পিএম 
ফাইল ছবি
দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান (কিরণ), তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

এসব হিসাবে ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন

এদিন দুদকের উপ-পরিচালক আলমগীর হোসেন এসব ব্যাংকের হিসেব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসাদুজ্জামান কিরণ, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হিসাবসমূহে টাকা জমা রেখেছেন।

যে কোন সময় অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়। এজন্য তাদের ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন।

এএডি/
  বিষয়:   গাজীপুর  সিটি কর্পোরেশন  সাবেক  ভারপ্রাপ্ত  মেয়র  কিরন  ব্যাংক  হিসাব 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: