কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুই জন নিহত হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে দাউদকান্দি উপজেলার মালিখিন এলাকায় মহাসড়কে

2026-02-23T16:38:11+00:00
2026-02-23T16:38:11+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১৪৪)
প্রতীকী ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুই জন নিহত হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে দাউদকান্দি উপজেলার মালিখিন এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইন্সপেক্টর এরশার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলেন, মাইক্রোবাস চালক মো. শাহিন (৪০) ও যাত্রী ইব্রাহিম হোসেন (১৫)। তারা দুই জনই কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।


পুলিশ জানায়, সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মালিখিন এলাকায় দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দাউদকান্দি ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মৃতদেহ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এফআর


  বিষয়:   দাউদকান্দি  কুমিল্লা  সড়ক দুর্ঘটনা  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: