নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যারা নিরপরাধ তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনোভাবেই হয়রানির শিকার হবে না বলে মন্তব্য করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।সোমবার (২৩

2026-02-23T16:39:38+00:00
2026-02-23T16:39:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না : চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম 
সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
যারা নিরপরাধ তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনোভাবেই হয়রানির শিকার হবে না বলে মন্তব্য করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন।

আমিনুল ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনালে যে-সব বিচারকাজ চলমান আছে আগামীতেও সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব এবং জুলাই শহিদদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারব আশা করছি।’


তিনি বলেন, ‘যারা নিরপরাধ তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনোভাবেই হয়রানির শিকার হবে না। তবে অপরাধীদের প্রাপ্য সাজা নিশ্চিতে প্রসিকিউশন কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘কারও প্রতি কোনো বিদ্বেষ ধারণ না করে সম্পূর্ণ আইনানুগভাবে বিচারকাজ চলবে। বিচারকাজ আইন অনুযায়ীই চলবে। আইনের বাইরে সরকার বা কারও নির্দেশনা অন্তত আমার সময়ে সুযোগ পাবে না।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   চিফ প্রসিকিউটর  আমিনুল ইসলাম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: