মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় রাজনীতি থেকে এবার স্থানীয় সরকারে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি ঘোষণা দিয়েছেন, আসন্ন ঢাকা

2026-02-23T16:55:45+00:00
2026-02-23T16:55:45+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম 
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
জাতীয় রাজনীতি থেকে এবার স্থানীয় সরকারে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি ঘোষণা দিয়েছেন, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।’ সংক্ষিপ্ত এই ঘোষণার মধ্য দিয়েই রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন ইশরাক হোসেন। তিনি ৭৮ হাজার ৮৫০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী মো. আবদুল মান্নান, যিনি পান ৫৫ হাজার ৬৯৭ ভোট।
আরও পড়ুন

পরে নতুন মন্ত্রিসভায় তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির শপথ গ্রহণের মাধ্যমে তিনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন।

ডিএসসিসি মেয়র পদে তার প্রার্থিতা ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতীয় সংসদে বিজয়ের পর অল্প সময়ের মধ্যেই নগর নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত তার রাজনৈতিক কৌশল নিয়ে জল্পনা বাড়িয়েছে।

এ বিষয়ে দলীয় বা নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা হয়নি। তবে ইশরাক হোসেনের এই ঘোষণাকে ঘিরে রাজধানীর দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে।

এএডি/
  বিষয়:   মেয়র  পদ  নির্বাচন  ঘোষণা  প্রতিমন্ত্রী  ইশরাক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: