মসজিদে নববীর নতুন ইমাম শেখ সালেহ আল-মাগামসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শেখ সালেহ বিন আওয়াদ আল-মাগামসিকে মসজিদে নববীতে ইমাম হিসেবে নিযুক্ত করার জন্য একটি রাজকীয় আদেশ জারি করা হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারি)

2026-02-23T16:57:59+00:00
2026-02-23T16:57:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মসজিদে নববীর নতুন ইমাম শেখ সালেহ আল-মাগামসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম 
শেখ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি। ছবি : সংগৃহীত
শেখ সালেহ বিন আওয়াদ আল-মাগামসিকে মসজিদে নববীতে ইমাম হিসেবে নিযুক্ত করার জন্য একটি রাজকীয় আদেশ জারি করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম সৌদি গেজেট এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ আল-মাগামসি একজন সুপরিচিত সৌদি আলেম, যিনি ইসলামের সঙ্গে সমসাময়িক দৃষ্টিভঙ্গি ও শিক্ষা, খুতবা ও ধর্মীয় বক্তৃতার জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে তিনি মদিনার কুবা মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আল-মাগামসি ১৯৬৩ সালে মদিনার পশ্চিমে বদর গভর্নরেটের ওয়াদি আল-সাফরা গ্রামে জন্মগ্রহণ করেন। পরে তিনি মদিনায় চলে আসেন ও আলেম পরিবারের পরিবেশে বড় হন। শিক্ষাজীবনে তিনি কোরআনের তাফসিরে বিশেষজ্ঞতা অর্জন করেন।


মদিনায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি কিং আব্দুলআজিজ বিশ্ববিদ্যালয়ের মদিনা শাখা থেকে আরবি ভাষা ও ইসলামি শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি উচ্চতর ডিগ্রির জন্য পড়াশোনা চালিয়ে যান।

আল-মাগামসির পেশাগত জীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। এরপর তিনি শিক্ষা পর্যবেক্ষণ ও একাডেমিক প্রশিক্ষণের দায়িত্বে যুক্ত হন। পরে তিনি তায়েবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কলেজের (বর্তমানে শিক্ষা অনুষদ) শিক্ষক হিসেবে যোগ দেন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মদিনার কুবা মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   আল-মাগামসি  মসজিদে নববী  ইমাম 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: