যৌথ অভিযানে অস্ত্র-ককটেল উদ্ধার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে যৌথ বাহিনীর অভিযানে ১১টি ককটেল, দুটি হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন

2026-02-23T17:23:57+00:00
2026-02-23T17:23:57+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
যৌথ অভিযানে অস্ত্র-ককটেল উদ্ধার
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৩ পিএম 
উদ্ধারকৃত ককটেল, হাতবোমা ও দেশীয় অস্ত্র। ছবি : সময়ের আলো
মানিকগঞ্জের সিংগাইরে যৌথ বাহিনীর অভিযানে ১১টি ককটেল, দুটি হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।

এর আগে, গতকাল রোববার দিবাগত রাত একটা থেকে আজ ভোর ছয়টা পর্যন্ত উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক যুবদল নেতা ইকবাল হোসেন শামীমের কারখানার পাশের একটি বাঁশঝাড়ে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় বাঁশঝাড় থেকে ১১টি ককটেল, ২টি হাতবোমা, ২টি দেশীয় অস্ত্র এবং একটি চেইন উদ্ধার করেন। 

পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের নিকটবর্তী একটি ফাঁকা মাঠে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ককটেল ও হাতবোমাগুলো নিষ্ক্রিয় করে। দেশীয় অস্ত্রগুলো জব্দ করে সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে।


অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জ সেনা ক্যাম্পের অধিনায়ক ১১ ইবি-এর লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম।

ওসি মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক সেখানে মজুত করেছিল। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এফআর
  বিষয়:   মানিকগঞ্জ  যৌথ অভিযান  অস্ত্র  ককটেল  বোমা  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: