নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা কে হচ্ছেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন। এর মধ্যে

2026-02-23T17:35:41+00:00
2026-02-23T17:35:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম 
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা কে হচ্ছেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন। এর মধ্যে বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর নাম শোনা যাচ্ছে। 

তাদের মধ্যে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন বলে আলোচনা হচ্ছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর বাবা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরী। 


শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়ে লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। আইনের সঠিক প্রয়োগ এবং সুশাসন প্রতিষ্ঠা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর অন্যতম প্রধান অঙ্গীকার হিসেবে জানা গেছে। 

এর আগে, ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে অ্যাটর্নি জেনারেল পদটি শূন্য রয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নতুন অ্যাটর্নি জেনারেল  ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: