পূবালী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র অফিসার (সিস্টেম ইঞ্জিনিয়ার) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ১৬ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : পূবালী ব্যাংক পিএলসি
পদের নাম : সিনিয়র অফিসার (সিস্টেম ইঞ্জিনিয়ার)
পদসংখ্যা : ০৩টি
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক অথবা সমমান (সিএসই/সিএস/আইসিটি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/সমমান)
অন্যান্য যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা : কমপক্ষে ৪ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : নির্ধারিত নয়
কর্মস্থল : যে-কোনো জায়গায়
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
১৯ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।
সময়ের আলো/কেএইচও