খাদ্য গুদামে হঠাৎ এমপি মানিকের হানা

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) আকস্মিক পরিদর্শন করে বিভিন্ন অনিয়মের চিত্র পেয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ

2026-02-23T17:58:40+00:00
2026-02-23T17:58:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
খাদ্য গুদামে হঠাৎ এমপি মানিকের হানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম 
সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি : সময়ের আলো
চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) আকস্মিক পরিদর্শন করে বিভিন্ন অনিয়মের চিত্র পেয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় খাদ্য গুদামে অনিয়মের খোঁজে হঠাৎ উপস্থিত হন। এ সময় গুদামের ভেতরে অসংখ্য খালি বস্তা পড়ে থাকতে দেখা যায়, যা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

পরিদর্শনকালে গুদামের চাবি ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এমপি মানিক। তিনি জানতে চান, কেন লেবার সর্দারের কাছেও গুদামের চাবি রাখা হয়েছে এবং কীভাবে চাবি যত্রতত্র ব্যবহার হচ্ছে। বিষয়টি দায়িত্বে অবহেলা ও অনিয়মের ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি।

এমপি মানিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত জবাবদিহিতার আওতায় এনে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। 

তিনি বলেন, সরকারি খাদ্য গুদামে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। এখানকার নিয়মনীতি পরিবর্তন করা দরকার এবং কর্মকর্তা-কর্মচারীদের আরও সজাগ থাকতে হবে। 

তিনি আরও বলেন, আমি এখন এসেছি, আবার যে কোনো সময় আসতে পারি। যারা অনিয়ম করে তাদের সতর্ক করে দিন। জনগণের সম্পদ রক্ষায় আমার যা করার প্রয়োজন, আমি তাই করবো।

এ সময় জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুর রহমান খানসহ খাদ্য গুদামের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   চাঁদপুর  কেন্দ্রীয়  খাদ্য  সংরক্ষণাগার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: