গরুর ঘাস খাওয়া নিয়ে কথা–কাটাকাটি, পরে সংঘর্ষে আহত ৩০

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত

2026-02-23T18:52:02+00:00
2026-02-23T18:52:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গরুর ঘাস খাওয়া নিয়ে কথা–কাটাকাটি, পরে সংঘর্ষে আহত ৩০
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম 
গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।  

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার মাহতাবপুর গ্রামের দুলাল মিয়া একটি গরু একই গ্রামের লিটন মিয়ার জমিতে ঘাস খাওয়ানোর জন্য খুঁটিতে বেঁধে রাখেন। এ নিয়ে ওই দিন সন্ধ্যায় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। 

এরই জের ধরে সোমবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।


স্থানীয় ইউপি সদস্য মো. নজু মিয়া চৌধুরী বলেন, গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুলাল মিয়া ও লিটন মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেন বলেন, গরুকে খুঁটিতে বেঁধে রাখাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফআর


  বিষয়:   গরু  ঘাস  কথা–কাটাকাটি  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: