ছয় শিল্পীর ‘আল্লাহ দেবে ঠাঁই’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

কয়েক বছর ধরেই রমজান মাসে ইসলামি গান প্রকাশ করেন কণ্ঠশিল্পীরা। সেই ধারাবাহিকতায় এবার একটি ইসলামি গানে কণ্ঠ দিয়েছেন দেশের ছয়

2026-02-23T21:48:09+00:00
2026-02-23T21:49:03+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
ছয় শিল্পীর ‘আল্লাহ দেবে ঠাঁই’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৮ পিএম  আপডেট: ২৩.০২.২০২৬ ৯:৪৯ পিএম
ইসলামি গান ‘আল্লাহ দেবে ঠাঁই’-এ কণ্ঠ দেওয়া দেশের ছয় শিল্পী। সংগৃহীত ছবি
কয়েক বছর ধরেই রমজান মাসে ইসলামি গান প্রকাশ করেন কণ্ঠশিল্পীরা। সেই ধারাবাহিকতায় এবার একটি ইসলামি গানে কণ্ঠ দিয়েছেন দেশের ছয় জনপ্রিয় শিল্পী। তারা হলেন- কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ। 

দুঃখ, হতাশা ও নিঃস্বতার মুহূর্তে একমাত্র ভরসা আল্লাহ। মানুষের কাছে মুখাপেক্ষী না হয়ে, কুরআনের নির্দেশনা মেনে আল্লাহর দিকে ফিরে গেলে তিনি বান্দাকে আশ্রয় ও শান্তি দেন। এই ভাবার্থে ‘আল্লাহ দেবে ঠাঁই’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম। ফারহান আহমেদ রাফাতের ভিডিও পরিচালনায় ভিডওতে অংশগ্রহণ করেছেন এই ছয় শিল্পী। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। 


গানটি নিয়ে লুৎফর হাসান বলেন, ‘এক গানে জনপ্রিয় ছয় শিল্পীর অংশগ্রহণ নিঃসন্দেহে আনন্দের ব‍্যাপার। গানের কথায় আল্লাহর স্মরণ, শুকরিয়া আদায়, ধৈর্য ও মুনাজাতের মাধ্যমে হতাশা থেকে মুক্তি পাওয়ার আহ্বান জানানো হয়েছে। আশা করছি এই ইসলামি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’ 

কাজী শুভ বলেন, ‘গানের কথাগুলো অসাধারণ। আমরা ছয়জন খুব ভক্তি নিয়ে গানটি গেয়েছি। আশা করছি এই গানটি শুনলে মুমিনের দিল ঠান্ডা হয়ে যাবে।’ 

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, শিগগিরই তাদের ইউটিউব চ‍্যানেলে প্রকাশ পাবে গানটির ভিডিও। পাশাপশি শুনতে পাওয়া যাবে, দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল‍্যাটফর্মে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ইসলামি গান  ছয় শিল্পী  আল্লাহ দেবে ঠাঁই 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: