মেক্সিকোর ‘মাদক সম্রাট’কে হত্যার পর তীব্র সহিংসতা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

সেনাবাহিনীর বিশেষ অভিযানে মেক্সিকোর অন্যতম শীর্ষ মাদক সম্রাট নেমেসিও গুসেগুয়েরা ওরফে এল মেনচো নিহত হয়েছেন। এ ঘটনার পর দেশটির বিভিন্ন

2026-02-23T22:15:58+00:00
2026-02-23T22:23:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মেক্সিকোর ‘মাদক সম্রাট’কে হত্যার পর তীব্র সহিংসতা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ পিএম  আপডেট: ২৩.০২.২০২৬ ১০:২৩ পিএম
মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট নেমেসিও গুসেগুয়েরা ওরফে এল মেনচো নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
সেনাবাহিনীর বিশেষ অভিযানে মেক্সিকোর অন্যতম শীর্ষ মাদক সম্রাট নেমেসিও গুসেগুয়েরা ওরফে এল মেনচো নিহত হয়েছেন। এ ঘটনার পর দেশটির বিভিন্ন প্রান্তে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।

দেশটির ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেল’-এর নেতা ছিলেন ৫৯ বছর বয়সি ওসেগুয়েরা। স্থানীয় সময় রোববার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জালিস্কো রাজ্যের তাপালপা শহরে সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষে গুসেগুয়েরা আহত হন। উড়োজাহাজে করে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তিনি মারা যান।

এল মেনচোকে ধরিয়ে দেওয়ার জন্য ১৫ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিশোধ নিতে বন্দুকধারীরা পশ্চিম জালিস্কো রাজ্যের ২০টিরও বেশি রাস্তা অবরোধ করে গাড়ি ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়। সহিংসতা সারা দেশে ছড়িয়ে পড়ায় অন্তত আটটি রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও আদালত বন্ধ রাখা হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। 


এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির নিজস্ব সামরিক গোয়েন্দা তথ্য ছাড়াও মার্কিন কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়। যুক্তরাষ্ট্রের তথ্য দিয়ে সহায়তার কথা স্বীকার করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। 
মেক্সিকান সেনাবাহিনী জানিয়েছে, ওসেগুয়েরা ছাড়াও কার্টেলের ছয়জন সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে। আহত হয়েছেন তিন সেনাসদস্য।

এল মেনচো নামে বহুল পরিচিত ওসেগুয়েরা কুখ্যাত সিনালোয়া কার্টেলের প্রতিষ্ঠাতা জোয়াকিন গুজমান ওরফে এল চাপো এবং ইসমায়েল জাম্বাদার পর মেক্সিকোর অন্যতম বড় মাদক সম্রাট ছিলেন। গুজমান ও জাম্বাদা বর্তমানে যুক্তরাষ্ট্রে সাজা ভোগ করছেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মেক্সিকো  মাদক সম্রাট  হত্যা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: