সাত খুন মামলার আইনজীবী সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেনঅ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। তিনিনারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার বাদীপক্ষের আইনজীবী ও মহানগর বিএনপির আহ্বায়ক।

2026-02-23T23:07:19+00:00
2026-02-23T23:07:19+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সাত খুন মামলার আইনজীবী সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৭ পিএম 
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। তিনি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার বাদীপক্ষের আইনজীবী ও মহানগর বিএনপির আহ্বায়ক। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একাধিকবারের সভাপতি ছিলেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

আলোচিত সাত খুন মামলায় আলোচনায় আসেন সাখাওয়াত। তখন তিনি নিহত পরিবারের পক্ষে আইনি লড়াই চালিয়ে যান।

২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিদলীয় প্রার্থী ছিলেন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ৭৮ হাজার ৯৬৭ ভোটের ব্যবধানে তাকে পরাজিত করেন।

অন্তর্বর্তী সরকার আমলে পদচ্যুত সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার হয়ে এখন কারাগারে রয়েছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক পদে অন্তর্বর্তী সরকার দায়িত্ব দিয়েছিল আবু নছর মোহাম্মদ আবদুল্লাহকে। তার স্থলাভিষিক্ত হলেন সাখাওয়াত হোসেন খান।

এফআর


  বিষয়:   সাত খুন  মামলা  আইনজীবী  সাখাওয়াত  নারায়ণগঞ্জ  সিটি  প্রশাসক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: