কক্সবাজারে সমুদ্রের কাছের পাহাড়ে আগুন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নেরশীলখালী গহীন পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায়সমুদ্র তীর সংলগ্ন বিস্তীর্ণ পাহাড়ি বনাঞ্চল পুড়ে গেছে।সোমবার (২৩

2026-02-24T06:04:39+00:00
2026-02-24T06:04:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কক্সবাজারে সমুদ্রের কাছের পাহাড়ে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৪ এএম 
কক্সবাজারের টেকনাফে সমুদ্র তীর সংলগ্ন বিস্তীর্ণ পাহাড়ি বনাঞ্চল পুড়ে গেছে। ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী গহীন পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমুদ্র তীর সংলগ্ন বিস্তীর্ণ পাহাড়ি বনাঞ্চল পুড়ে গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয় এবং প্রায় চার ঘণ্টা পর রাত ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্র জানা গেছে, সন্ধ্যার পর শহর মুল্লুক এলাকায় এক যুবক ছনের বাগান পরিষ্কার করার উদ্দেশে পাহাড়ে আগুন দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বাগান ছাড়িয়ে আশপাশের পাহাড়ি জঙ্গলজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে।

বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমান উল্লাহ জানান, বাগান পরিষ্কার করতে দেয়া আগুন মুহূর্তেই আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

স্থানীয় আবছার নামে এক যুবক বলেন, হঠাৎ পাহাড়ে আগুন জ্বলতে দেখে তারা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু পাহাড়ের উচ্চতা বেশি এবং সেখানে পানির কোনো ব্যবস্থা না থাকায় আগুন নেভানো কঠিন হয়ে পড়ে।

এদিকে, এই অগ্নিকাণ্ডে পাহাড়ের গহীন বনাঞ্চল ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

বাহারছড়া শীলখালী বিট কর্মকর্তা আবুল কালাম জানান, আগুন লাগার খবর পাওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বন বিভাগের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

স্থানীয় সাংবাদিক রিয়াজুল হাসান খোকন একটি গণমাধ্যমকে বলেন ,রাত ১২টার পর বনবিভাগ, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

/এমএইচআর


  বিষয়:   কক্সবাজার  সমুদ্র  পাহাড়  আগুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: