শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দের আদেশ

আদালত প্রতিবেদক

জাতীয়

দুর্নীতির মামলা তদন্তাধীন থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের

2026-02-24T16:11:57+00:00
2026-02-24T16:11:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১১ পিএম 
ড. শফিক আহমেদ সিদ্দিক। সংগৃহীত ছবি
দুর্নীতির মামলা তদন্তাধীন থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এতথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে আট কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়, যা তদন্তাধীন। 


মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ২০ বিধি অনুযায়ী আসামির আয়-ব্যয়ের সঠিক তথ্য এবং মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কিনা তা যাচাই করার জন্য তার ২০১৩-১৪ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন।

সময়ের আলো/আআ


  বিষয়:   শেখ  রেহানা  স্বামী  আয়কর  নথি  জব্দ  আদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: