হজের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে : ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভবিষ্যতে হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সম্ভাব্য সবদিক পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন,

2026-02-24T17:24:07+00:00
2026-02-24T17:24:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
হজের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে : ধর্মমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম 
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সংগৃহীত ছবি
ভবিষ্যতে হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সম্ভাব্য সবদিক পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, ‘আগামী হজ মৌসুম থেকে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে।’ 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। 

ধর্মমন্ত্রী বলেন, ‘আগামী হজ মৌসুম থেকে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে। এবারের হজের সার্বিক প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এজন্য আগামী হজ থেকে যেন ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে চেষ্টা করবো আমরা।’ 


তিনি বলেন, ‘আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করব। জনগণের খেদমত করাই আমাদের উদ্দেশ্য। আর এসব কাজে সব সময় সংবাদমাধ্যমের সহযোগিতা পেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।’ 

আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, অর্থ সম্পাদক রকিবুল হক, সাংগঠনিক সম্পাদক আকতার হাবিবসহ অন্যরা। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   হজের খরচ কমানো  উদ্যোগ  ধর্মমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: