বাংলাদেশের গ্রুপে শক্তিশালী অস্ট্রেলিয়া

সময়ের আলো ডেস্ক

খেলা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করল আইসিসি।গ্রুপ ১-এ পড়েছে বাংলাদেশ নারী দল। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সফলতম দল অস্ট্রেলিয়াও আছে

2026-02-24T19:11:43+00:00
2026-02-24T19:11:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশের গ্রুপে শক্তিশালী অস্ট্রেলিয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১১ পিএম 
সংগৃহীত ছবি
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করল আইসিসি। 

গ্রুপ ১-এ পড়েছে বাংলাদেশ নারী দল।   

মেয়েদের ক্রিকেট ইতিহাসের সফলতম দল অস্ট্রেলিয়াও আছে এই গ্রুপেই। গত আসরের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা ছাড়াও দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান এবং অভিষেক হতে চলা নেদারল্যান্ডও আছে গ্রুপ ১-এ। 

গ্রুপ ২-এ বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের পাশাপাশি আছে স্বাগতিক ইংল্যান্ড; এই গ্রুপে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও আছে। 

আগামী ১২ জুন মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে। 

উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। বার্মিংহামের এজবাস্টনে হবে এই ম্যাচটি। 

১২ জুলাই লন্ডনের লর্ডসে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

১৪ জুন এজবাস্টনে বাংলাদেশ অভিযান শুরু করবে নেদারল্যান্ডসের বিপক্ষে। 

১৭ জুন লিডসের হেডিংলিতে জ্যোতি-নাহিদা-মারুফাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ তিন ম্যাচ ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত এবং ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 


ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে সাউদাম্পটনের ইউটিলিটা বোল, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের লর্ডসে। 

প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতা হবে বাংলাদেশ নারী দলের।

আইসিসিকে জ্যোতি বলেছেন, আমরা আগে কখনো ইংল্যান্ডে খেলিনি, তাই একটু রোমাঞ্চিত। জানি, বড় একটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। তবে এত বড় আসরে মাঠে নামার জন্য আমাদের তর সইছে না। আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নেব, সেরা ক্রিকেট খেলব এবং দেশের জন্য ম্যাচ জিতব।

গ্রুপ ১ : বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস।
গ্রুপ ২ : ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   মেয়ে  টি-টোয়েন্টি  বিশ্বকাপ  আইসিসি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: