আবার রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন মো. সরওয়ার আলম। এবার তাকে এক বছর মেয়াদে সচিব পদমর্যাদায় এই পদে চুক্তিভিত্তিক

2026-02-24T19:47:56+00:00
2026-02-24T19:47:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আবার রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম 
মো. সরওয়ার আলম। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন মো. সরওয়ার আলম। এবার তাকে এক বছর মেয়াদে সচিব পদমর্যাদায় এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলমকে এক বছর মেয়াদে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।



প্রসঙ্গত, মো. সরওয়ার আলম তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা। বিসিএস ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তাকে ২০২৪ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু পরে তা বাতিল করা হয়।

এছাড়া সরওয়ার আলম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ–প্রেস সচিব ছিলেন।

এফআর


  বিষয়:   প্রেস সচিব  রাষ্ট্রপতি  মো. সরওয়ার আলম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: