শিক্ষামন্ত্রীর একান্ত সচিব হলেন ড. সোহেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)

2026-02-24T20:16:48+00:00
2026-02-24T20:21:46+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
শিক্ষামন্ত্রীর একান্ত সচিব হলেন ড. সোহেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৬ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ৮:২১ পিএম
ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। ছবি : সংগৃহীত
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ড. সোহেল ১৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তিনি আগে ২০০১ থেকে ২০০৬ সালে ড. মিলন শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন তার একান্ত সহকারী সচিব (এপিএস) হিসেবে কাজ করেছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং শিক্ষা খাতে সক্রিয় ভূমিকার কারণে তাকে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর (বেতন ও বিশেষাধিকার) আইন, ১৯৭৩’-এর সেকশন ১৪(১) অনুযায়ী, শিক্ষামন্ত্রী যতদিন পদে থাকবেন অথবা যতদিন তিনি চাইবেন, ততদিন ড. সোহেল একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি প্রাপ্য ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এর আগে ড. সোহেল মাউশির মাধ্যমিক শাখার পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   শিক্ষামন্ত্রী  মিলন  মাধ্যমিক  শিক্ষা  অধিদপ্তর  সোহেল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: