মশক নিধন ও পরিচ্ছন্ন সিটি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন : আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)

2026-02-24T22:00:12+00:00
2026-02-24T22:00:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মশক নিধন ও পরিচ্ছন্ন সিটি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন : আবদুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ পিএম 
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সাংবাদিকদের ব্রিফ করেন ডিএসসিসির নতুন প্রশাসক আবদুস সালাম। সংগৃহীত ছবি
মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। দীর্ঘদিন ধরে এই লোকাল গভর্মেন্ট বলা চলে অকার্যকর ছিল। তারা সবকিছু দলীয়করণ করেছিল এবং নির্বাচন কোথাও ছিল না। যেমনি জাতীয় নির্বাচন ছিল না, তেমনি স্থানীয় সরকারগুলো নির্বাচনের নামে তারা দখল করেছিল।’ 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসকরা দেখা করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে ডিএসসিসির নতুন প্রশাসক আবদুস সালাম বিষয়টি সাংবাদিকদের জানান। 

আবদুস সালাম বলেন, ‘জনগণের যে সেবাগুলো নিশ্চিত করা উচিত ছিল, সেগুলো নিশ্চিত না করে তারা একটি দলকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার সেগুলো করেছিল। এই সরকার আসার পরে এখন জনগণের হারিয়ে যাওয়া যে সব অধিকার সেগুলো নিশ্চিত করার জন্যই আমরা মনে করি, প্রথমেই সিটি কর্পোরেশনগুলোতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।’ 


তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব যাতে জনগণের যে ভোগান্তি এবং জনগণের যেসব দাবি সেগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছেনি, জনগণের সঙ্গে থেকে সেগুলো অনেকটা সমাধান করব। যেগুলো না পারব, সেগুলো সরকারের কাছে এসে তুলে ধরা এবং সরকারের সহযোগিতা নিয়ে সেই সব বিষয়গুলোকে সমাধান করব।’ 

ডিএসসিসির নতুন প্রশাসক বলেন, ‘আজকে আমাদের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মন্ত্রীর কাছ থেকে আজকে আমরা দায়িত্ব বুঝে নিয়েছি। বুঝে নেওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গে আমাদের কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী আমাদেরকে বলে কিছু নির্দেশনা দিয়েছেন।’ 

প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো জানিয়ে তিনি আরও বলেন, জনগণের যেসব অধিকার বঞ্চিত আছে, সেগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া, মশা নিধন করা, ক্লিনিং সিটি সমস্যা এবং নাগরিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন। আমাদেরকে যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।’ 

তিনি বলেন, ‘এখন রমজান মাস চলছে। সামনে ঈদ। এই সময় যাতে আবার জনগণের ভোগান্তিও না হয়, সে বিষয়টিও আমাদেরকে খেয়াল রাখতে হবে। কাজেই সবকিছু চিন্তাভাবনা করেই যখন সিদ্ধান্ত নেওয়ার আমরা সেটাকে কার্যকর করার জন্য চেষ্টা করব।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   মশক নিধন  পরিচ্ছন্ন সিটি  প্রধানমন্ত্রী  নির্দেশ  আবদুস সালাম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: